ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রেমের টানে ফেনীতে ফিলিপাইনের তরুণী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রেমের টানে ফিলিপাইন থেকে ফেনীতে এসে প্রেমিককে বিয়ে করেছেন এক তরুণী। বুধবার রাতে ফেনী শহরের কালীমন্দিরে সনাতন ধর্মীয় রীতি অনুসারে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ফিলিপাইনের ওই তরুণীর নাম জেনি (৩২)। তাঁর স্বামী নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা হিরলাল পালের ছেলে সুজন পাল (৩৪)।

জানা যায়, ২০১৮ সালে কাজের জন্য কাতারে থাকার সময় সুজন পালের সঙ্গে জেনির পরিচয় হয়। এরপর বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিনের এই সম্পর্কের পর সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই বাংলাদেশে আসেন জেনি। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের জন্য তিনি বাংলাদেশে এসেছেন। এখানে এসে তাঁর খুব ভালো লাগছে এবং সবকিছুই সুখকর মনে হচ্ছে। সুজন পাল জানান, প্রায় আট বছরের সম্পর্কের পর তাঁদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে।

এতে তিনি খুবই আনন্দিত। ফেনী কালীমন্দিরের পুরোহিত শ্রী নিমাই চন্দ্র চক্রবর্তী বলেন, বিয়ের অনুষ্ঠানটি খুবই আনন্দদায়ক ছিল। সুজন ও জেনি পরস্পরের প্রতি দায়িত্ব ও শ্রদ্ধাশীল। তাঁদের দাম্পত্য জীবন শান্তি ও সুখে ভরপুর হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রেমের টানে ফেনীতে ফিলিপাইনের তরুণী

আপডেট সময় ০১:১৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬