ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়ার গতির কাছে বিধ্বস্ত বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর উত্তর কোরিয়ার বিপক্ষেও দারুণ কিছুর প্রত্যাশা ছিল। কিন্তু ফিফা র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা দলটির গতি, প্রেসিং ও নিখুঁত পাসের সামনে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ। শুক্রবার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে এএফসি নারী এশিয়ান কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে পিটার বাটলারের দল।

ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। রক্ষণভাগে শিউলি আজিম ও মিডফিল্ডার উমেহলা মারমার জায়গায় সুযোগ পান তহুরা খাতুন ও আইরিন খাতুন। শুরু থেকেই প্রেসিং ও দ্রুতগতির ওয়ান-টাচ ফুটবলে বাংলাদেশকে চেপে ধরে উত্তর কোরিয়া। ষষ্ঠ মিনিটেই গোলরক্ষক মিলি আক্তারের দারুণ সেভে রক্ষা পায় লাল-সবুজ শিবির। এরপর ১৪ ও ২৭ মিনিটে উত্তর কোরিয়া দুবার বল জালে জড়ালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে গোল দুটি বাতিল হয়। ৩৮ মিনিটে তাদের একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

কোরিয়ানদের একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে প্রথমার্ধের শেষ দিকে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। স্বপ্না, উমেহলা মারমা ও আনিকা রানিয়া সিদ্দিকী মাঠে নামেন। তবে তাতেও খেলার চিত্র বদলায়নি। বিরতির ঠিক আগে খেই হারায় রক্ষণভাগ। বক্সে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে বসেন অধিনায়ক আফঈদা খন্দকার। লেবানিজ রেফারির দেওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মিয়ং ইয়ো জং। এই ধাক্কা সামলাতে না সামলাতেই কিম ইয়ংয়ের দারুণ এক শটে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও ম্যাচের চিত্র বদলায়নি; বরং আক্রমণের ধার আরও বাড়ায় উত্তর কোরিয়া। ৬২ মিনিটে ফাঁকা জায়গা থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন চে উন ইয়ং। ঠিক পরের মিনিটেই (৬৩ মিনিট) কিম ইয়ং কিয়ংয়ের জোরালো শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক মিলি। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মিয়ং গুমের ক্রসে মাথা ছুঁইয়ে উত্তর কোরিয়ার ৫-০ গোলের জয় নিশ্চিত করেন দলটির এক ফরোয়ার্ড।

টানা দুই ম্যাচে হারলেও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি বাংলাদেশের। আগামী ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয় পেলে শেষ আটে যাওয়ার একটি সুযোগ তৈরি হতে পারে। আর ম্যাচ ড্র হলে তখন হিসাব গড়াবে গোল ব্যবধানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উত্তর কোরিয়ার গতির কাছে বিধ্বস্ত বাংলাদেশ

আপডেট সময় ১১:৫০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬