ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা বন্যায় ৫৪ জনের বেশিরভাগেরই মৃত্যুর কারণ পাহাড় ধস : দুর্যোগমন্ত্রী বন্যার বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছে সরকার : রিজভী

চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই, আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

ঠাকুরগাঁওয়ে যাত্রীবেশে অটোরিকশা চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দিনগত রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার চালক মো. বাবুল হোসেন (৪৮) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের বাসিন্দা।

গ্রেফতাররা হলেন—পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৫০), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শংকর অধিকারী (৪৫) এবং রুহিয়া থানার মধুপুর গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩০)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত বুধবার সকালে অটোরিকশা নিয়ে উপার্জনের উদ্দেশে বের হন বাবুল হোসেন। রাত সাড়ে ৮টার দিকে চন্ডিপুর বাজার এলাকায় পৌঁছলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্রটি কৌশলে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে খাইয়ে দেয়। পরে চালক অচেতন হয়ে পড়লে আসামিরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে ধাওয়া করে তিনজনকে ধরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের আটক করে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি জব্দ করে।

স্থানীয়রা অচেতন অবস্থায় বাবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী চালকের স্ত্রী শিউলী আক্তার শিল্পী বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, গত দেড় বছরে ঠাকুরগাঁওয়ে প্রায় শতাধিক অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিশেষ ধরনের কেমিক্যাল বা নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে চালকদের অজ্ঞান করে সর্বস্ব লুট করছে এই চক্রটি।

ভুক্তভোগী উত্তর হরিহরপুর গ্রামের মোহাম্মদ নুরু অভিযোগ করে বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা আমাকে কলা খেতে দেয়। ওই কলা খাওয়ার পরই আমি অজ্ঞান হয়ে পড়ি এবং তারা আমার রিকশাটি নিয়ে যায়।

একই অভিজ্ঞতার কথা জানান জগন্নাথপুর ইউনিয়নের কালীতলা গ্রামের চালক রফিকুল। তিনি আক্ষেপ করে বলেন, দুর্বৃত্তদের হাতে ইতোমধ্যে কয়েকজন চালকের প্রাণও গেছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের হেফাজতে নেয় এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই, আটক ৩

আপডেট সময় ০৯:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬