ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: ড. মোশাররফ খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্টজন ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: ইরান বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে: পাট প্রতিমন্ত্রী তুরস্কে সিলিন্ডার লিকেজে অক্সিজেন স্বল্পতা, ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু বাংলাদেশ ব্যাংকের সামনে একীভূত ব্যাংকের ‘আমানতকারীদের ব্যানারে’ বিক্ষোভ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্টজন ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নিম্নবর্ণিত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।’

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য বেগম খালেদা জিয়াকে (মরণোত্তর) দেশের সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কারে মনোনীত করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), সমাজসেবা/জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম, সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবা/জনসেবায় মো. সাইদুল হক ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) এই পুরস্কার দেওয়া হচ্ছে।

এছাড়াও যে ৫টি প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে, সেগুলো হলো- মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে অবদান রাখায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবা/জনসেবায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সমাজসেবা/জনসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী

খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্টজন ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

আপডেট সময় ০৩:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬