ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পেদ্রোর হ্যাটট্রিকে চেলসির দাপুটে জয়

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোর দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় তুলে নিয়েছে চেলসি। পিছিয়ে পড়েও অ্যাস্টন ভিলাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ব্লুজরা।

ম্যাচের শুরুতেই হোচট খায় চেলসি। খেলার মাত্র দুই মিনিটের মাথায় গোল করে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডগলাস লুইজ। এরপর একের পর এক আক্রমণে ভিলার রক্ষণভাগে চাপ তৈরি করে চেলসি। জোড়া গোল করে দলকে এগিয়ে নেন জোয়াও পেদ্রো।

পরে আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এ ব্রাজিলিয়ান তারকা। তার সঙ্গে কোল পালমারও একটি গোল যোগ করলে ৪-১ গোলের জয় নিশ্চিত হয় চেলসির। এই মৌসুমে প্রিমিয়ার লিগে এটি জোয়াও পেদ্রোর ১৪তম গোল।

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার থেকে তারা এখন মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন আরো উজ্জ্বল হয়েছে তাদের। অন্যদিকে টানা খারাপ পারফরম্যান্সে হতাশ অ্যাস্টন ভিলা শিবির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেদ্রোর হ্যাটট্রিকে চেলসির দাপুটে জয়

আপডেট সময় ১০:০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬