ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে: পাট প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সম্প্রতি দায়িত্ব নেওয়ায় পাট খাতের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় পাটশিল্পের প্রতিবন্ধকতা দূর করা, বন্ধ পাটকল পুনরায় চালু করা এবং কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে কাজ চলছে।

তিনি জানান, বন্ধ পাটকলগুলো চালুর নির্দিষ্ট সময়সীমা এখনই নির্ধারণ করা হয়নি। তবে দ্রুত এ বিষয়ে অগ্রগতির তথ্য জানানো হবে। ইতোমধ্যে কয়েকটি পাটকল ইজারা দেওয়া হয়েছে এবং আরও কিছু মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।

লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পাটশিল্পের উন্নয়নে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বন্ধ পাটকল পুনরায় চালু করা এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীন মিলগুলো দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ইজারাকৃত নয়টি পাটকলে প্রায় ৭ হাজার ২০০ শ্রমিক কাজ করছেন।

তিনি আরও জানান, ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৪১৮ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কাঁচা পাট রপ্তানির কারণে দেশীয় পাটশিল্প কাঁচামালের সংকটে পড়ছে। পাশাপাশি কাঁচা পাট রপ্তানি তুলনামূলকভাবে কম লাভজনক। এ কারণে সরকার কাঁচা পাট রপ্তানি নিরুৎসাহিত করে প্রক্রিয়াজাত ও মূল্য সংযোজিত পাটপণ্য রপ্তানিতে উৎসাহ দেওয়ার পরিকল্পনা করছে।

তিনি জানান, কাঁচা পাটের তুলনায় পাটজাত পণ্যে মূল্য সংযোজন বেশি হওয়ায় এসব পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

জাতীয় পাট দিবস উপলক্ষে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নয় দিনব্যাপী পাট ও পাটপণ্যের মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এতে উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পাটের ব্যাগের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এর ব্যবহার বাড়াতে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারিভাবে যে খাদ্য সহায়তা ও অনুদান—যেমন ভিজিএফ কর্মসূচি—বিতরণ করা হয়, সেখানে পাটের ব্যাগ ব্যবহারের সুযোগ বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে: পাট প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬