ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা সঙ্কট, বাংলাদেশকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে দেশটির সরকারকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক। এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানিয়েছে, রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের আহ্বানের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের, দেশটি নিজেরাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। রোহিঙ্গাদের জন্য সরকারের যে কর্মসূচি রয়েছে তাতে বিশ্ব ব্যাংক সহায়তা করবে।

তবে ঠিক কোনো খাতে বিশ্ব ব্যাংকের সহায়তা কী পরিমাণ হবে তা এখনো নির্ধারণ করা হয়নি বলে সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে। সেটি আলাপ-আলোচনা করে ঠিক করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন এবং যোগাযোগ সংক্রান্ত বিষয়গুলোতে বিশ্ব ব্যাংক সহায়তা দিতে পারে।

এর আগে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশে, প্রতিদিনই মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের মানুষ যে মানবিকতার সাথে সহনশীলভাবে এ বিষয়টি গ্রহণ করেছে, তাতে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। যদিও মানবিক এ পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব সংস্থাগুলোর সাহায্য প্রয়োজন। আমরা বিশ্ব ব্যাংকেরও সহায়তা চাই।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সঙ্কট, বাংলাদেশকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক

আপডেট সময় ০৮:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭