ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্ব স্ব এলাকার উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করতে স্থানীয় নেতা, পেশাজীবী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। নিজ জেলায় চারদিন সফরের শেষ দিনে বুধবার সকালে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে আপনাদের একসঙ্গে কাজ করতে হবে।

রাষ্ট্রপতি হামিদ স্ব স্ব অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার জন্যও সরকারি কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহবান জানান। দেশে শিক্ষার মানের ইতোমধ্যে চমৎকার উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ছাত্রদের মধ্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাসহ নৈতিকতা গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

কিশোরগঞ্জের সমৃদ্ধ সংস্কৃতি ও লোকাচারের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে সংস্কৃতিসহ আমাদের সামাজিক লোকাচারের ভাবমূর্তি সমুন্নত রাখতে আরো সক্রিয় ও আন্তরিকতার সঙ্গে সাংস্কৃতিক কর্মীদের কাজ করতে হবে।রাষ্ট্রপতি হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট’ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্যও সকলের প্রতি আহবান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

আপডেট সময় ০৮:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭