ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধান বিচারপতির ছুটির আবেদনে প্রধানমন্ত্রী-আইনমন্ত্রীর স্বাক্ষর

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির আবেদনে স্বাক্ষর করেছেন। বুধবার ওই আবেদনে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন আইনমন্ত্রীর নিজস্ব সহকারী ড. মো. রেজাউল করিম। তবে রাষ্ট্রপতি ঢাকায় ফিরে আবেদনে স্বাক্ষর করলেই প্রধান বিচারপতির বিদেশ যেতে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি। এখন নিয়ম অনুসারে ছুটির আবেদনটিতে রাষ্ট্রপতির স্বাক্ষর নিতে হবে।

তবে রাষ্ট্রপতি ঢাকার বাইরে অবস্থান করায় তার স্বাক্ষর এই মুহূর্তে নেওয়া সম্ভব হবে না বলে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রসঙ্গত, গত রোববার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে প্রধান বিচারপতির অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা। কিন্তু বিদেশ যাওয়া সংক্রান্ত চিঠি আইন মন্ত্রণালয়ে না যাওয়ায় সেদিন তার যাওয়া হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে ভিসার আবেদন করেন প্রধান বিচারপতি এস কে সিনহা ও তার স্ত্রী সুষমা সিনহা। এরপর শনিবার প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করতে তার হেয়ার রোডের বাসায় যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি।

এদিকে মঙ্গলবার দুপুরে বিদেশ যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করে চিঠি দেন প্রধান বিচারপতি। নিয়ম অনুসারে প্রধান বিচারপতির পক্ষ থেকে দেওয়া রাষ্ট্রপতিকে অবহিতকরণ চিঠিটি আইন মন্ত্রণালয়ে পৌঁছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধান বিচারপতির ছুটির আবেদনে প্রধানমন্ত্রী-আইনমন্ত্রীর স্বাক্ষর

আপডেট সময় ০৪:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭