ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা

কামারখন্দে বিকাশ কর্মীকে হত্যা করে টাকা ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের কামারখন্দে জিন্নাহ (৪২) নামে এক বিকাশ কর্মীকে জবাই করে হত্যার পর টাকা ছিনতাই করে পালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জিন্নাহ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামের মৃত হবিবর মণ্ডলের ছেলে। তিনি ওই গ্রামের বিকাশ এজেন্ট ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে নান্দিনামধু গ্রামের একটি খালে নিহতের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই খাল থেকে ওই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তার কাছে লাখের ঊর্ধ্বে টাকা ছিল।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস.কে খোদা নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে একটি হত্যা মামলা করেছে। ঘটনা তদন্ত ও জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

কামারখন্দে বিকাশ কর্মীকে হত্যা করে টাকা ছিনতাই

আপডেট সময় ০২:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭