ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফাইনালে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক : 

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাই আশা জাগিয়েও চ্যাম্পিয়ন হতে পারল না ফাহিমা খাতুনরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডে দুপুরে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে ভারত।

জবাবে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে ১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে দল। এরপর ঘটে ছন্দপতন। উইকেট পতনের মিছিলে যোগ দিতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। আর শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহতই থাকে। ফলে জয়ের মুখ আর দেখা হয়নি বাংলাদেশের মেয়েদের।

দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। ১৮ রান করেন শারমিন সুলতানা। ফাহিমা খাতুন করেন ১৪ রান। আর ১০ রান আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই দশের কোটা পার করতে পারেননি।ভারতের হয়ে প্রেমা রাওয়াট নিয়েছেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন সোনিয়া ও তানুজা। আর একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে দল। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেন দলনেতা রাধা যাদব ও তেজাল হাসাবনিস। এসময় দুজন মিলে গড়েন ৬৯ রানের জুটি। তাতেই বাড়তে থাকে দলীয় সংগ্রহ।

ফাহিমা খাতুনের বলে আউট হওয়ার আগে ৩০ বলে ৩৬ রান করেন রাধা। অন্যদিকে শেষ পর্যন্ত খেলে যান তেজাল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৩৪ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি চার ও দুটি ছয়ে সাজানো। এছাড়া ১৯ রান আসে দিনেশ ভ্রিন্দার ব্যাট থেকে। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ফাহিমা খাতুন। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাইনালে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আপডেট সময় ০৪:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬