ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়ছেন সিরিসেনা

অাকাশ নিউজ ডেস্ক:

বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। শনিবার সকালে ঢাকায় স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই ও বিডার যৌথ উদ্যোগে আয়োজিত বিজনেস সংলাপে যোগদান শেষে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর সিরিসেনাকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওইদিন রাতে রাজধানীর একটি হোটেলে লাফ গ্যাস বাংলাদেশের আয়োজনে সিরিসেনার সম্মানে নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সফরের দ্বিতীয় দিন শুক্রবার ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সিরিসেনা। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পরে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে স্থানীয় একটি হোটেলে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সন্ধ্যায় প্রেসিডেন্ট সিরিসেনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও তার সম্মানে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়ছেন সিরিসেনা

আপডেট সময় ১২:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭