ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না’

আকাশ জাতীয় ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে আমাদের নম্বর ওয়ান টার্গেট। কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া যাবে না।

শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জের সকল সরকারি দপ্তরের কর্মচারী ও সুধীজনের সঙ্গে এক মত বিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, দখলদারি, জমিকাটা, জমি দখল করা, গাছকাটা, মাছ মেরে ফেলার বিচার কাউকে নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। বিচার বিচারালয়ে হবে।

তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে হবে। অপরাধী জাহিদের ভাই না বোন, এটা দয়া করে দেখবেন না। আইনের চোখে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে বিচার পায়-এ ব্যাপারে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে।

কর্মচারীদের উদ্দেশে জাহিদ হোসেন বলেন, হাসপাতালগুলো যাতে সবসময় পরিচ্ছন্ন থাকে, মানুষ যাতে বলতে না পারে হাসপাতালে গেলে গন্ধ লাগে, দুর্গন্ধ হয়। দয়া করে এ দায়িত্ব পালন করবেন। আর স্বাস্থ্য কমপ্লেক্সে যত শূন্য পদ আছে, আপনারা আমাদের দিয়ে সহায়তা করবেন, আমরা এগুলো ফিলাপ করার ব্যাপারে আপনাদের সহায়তা করবো।

এলাকায় মাদক ও জুয়ার কোনো আসর চলবে না উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, রাত্রিবেলায় নদীর চরে কিছু কিছু খারাপ কাজ হয়। আমি জানি, সেটা বলতে চাই না। আমি এটা বন্ধ করতে চাই। যাতে কেউ কোনোদিন না বলে যে ওখানে জুয়া খেলা হয় এবং তার ভাগ কেউ পায়। এই কথা আমরা শুনতে চাই না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না’

আপডেট সময় ০৩:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬