ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপ থেকে বিদায়, যে ব্যাখ্যা দিলেন রশিদ খান

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরেই আফগানিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে। গ্রুপপর্বে তাদের আরও দুটি ম্যাচ থাকলেও তা কেবলই নিয়মরক্ষার। বিশ্বকাপ থেকে নিজেদের বিদায়ের কারণ এবং কোচ জনাথন ট্রটের সঙ্গে যাত্রাপথ শেষ হওয়ার প্রসঙ্গে কথা বলেছেন আফগান অধিনায়ক রশিদ খান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচেই তারা লড়াই করে হেরেছে। তাদের গ্রুপে কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতও ছিল। প্রথম দুই ম্যাচে বড় দুটি দলকে সামলানো কঠিন চ্যালেঞ্জ বলে দাবি করলেন রশিদ। আর চারদিনের মাঝেই সেই দুটি ম্যাচ খেলতে হয়েছে।

আফগান অধিনায়ক বলেন, এবারের আসরটা ভিন্ন ছিল। চারদিনের মধ্যে আমাদের নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হয়েছে। ভুলের কোনো সুযোগ নেই, একটু হোঁচট খেলেই বিদায়। টি-টোয়েন্টিতে ভুল করলে ঘুরে দাঁড়ানো কঠিন। সুপার এইটে উঠতে হলে বড় দলকে হারাতেই হবে, আর সেমিফাইনালে যেতে হলে আরও বড় দলকে। অস্ট্রেলিয়াও উঠতে পারেনি সুপার এইটে। এই ফরম্যাটে কাউকেই ছোট করে দেখার সুযোগ নেই। প্রথম দুই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর শুরুতেই নিউজিল্যান্ড ও উগান্ডার বিপক্ষে জয় আমাদের গতি এনে দিয়েছিল। বড় দলের বিপক্ষে শুরু করা আলাদা চ্যালেঞ্জ, তবে এখান থেকে শিখে সামনে এগোতে হবে।

বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই আরেকটি বিচ্ছেদের পথে হাঁটতে হবে আফগানদের। দলটিকে প্রতিদ্বন্দ্বী দলে পরিণত করার অন্যতম কারিগর জনাথন ট্রট তাদের কোচিং ছাড়ছেন। তার অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নকআউটের খুব কাছাকাছিও গিয়েছিল আফগানিস্তান।

কোচ ট্রটকে নিয়ে রশিদ বলেন, ‘আগামীকাল (আজ বৃহস্পতিবার) জনাথন ট্রটের সঙ্গে আমাদের শেষ ম্যাচ। আফগান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। কেবল দক্ষতা নয়, মানসিক দিক থেকেও খেলোয়াড়দের উন্নত করেছেন। আমরা তাকে মিস করব। মাঠে ও মাঠের বাইরে আমাদের সঠিক পথে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বিদায়, যে ব্যাখ্যা দিলেন রশিদ খান

আপডেট সময় ১২:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬