ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি রাহুল গান্ধী: কিরেন রিজিজু মব কালচার শেষ : নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল : মঞ্জুর হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর সুপরিকল্পিতভাবে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ বোনের নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান শপথ নিয়েই দেবিদ্বারে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহত‌দের পাশে হাসনাত আব্দুল্লাহ রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

সরকারি গাড়িতে চড়বেন না তারেক রহমান

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারি নয় নিজস্ব গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না।

তিনি আরও বলেন, আজ বুধবার প্রধানমন্ত্রীর কর্মসূচিতে সাভার ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের টয়েটা গাড়ি চড়ে, সেখানে থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই। যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা ছিল ১৩-১৪টি। আজ সেটি কমিয়ে ৪টি করা হয়েছে। প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশী মেহমানদের সফর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহৃত হবে।

বিএনপি মিডিয়া সেলের এ সদস্য বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সকল মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েন। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সচিবালয়ে বেশিরভাগ সময়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুইধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে বিধান তা বন্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানান রুমন। তিনি বলেন, সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সময়ে তার গাড়িবহরের সংখ্যা কম ছিল।

সাভার থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অপর্ন করেন। দুই জায়গাই প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী যান সচিবালয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি রাহুল গান্ধী: কিরেন রিজিজু

সরকারি গাড়িতে চড়বেন না তারেক রহমান

আপডেট সময় ০৫:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬