ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

রমজানে ইংলিশ ফুটবলে থাকছে ইফতারের বিরতি

আকাশ স্পোর্টস ডেস্ক :

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগে আগের ধারাবাহিকতা বজায় রেখেই ম্যাচ চলাকালে সংক্ষিপ্ত ইফতার-বিরতির ব্যবস্থা থাকছে। এই সময় মুসলিম খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা রোজা ভাঙার সুযোগ পাবেন।

রমজান মাসে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে এ সময় সূর্যাস্ত সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হওয়ায় নির্দিষ্ট কিক-অফের ম্যাচগুলোতে বিরতির প্রয়োজন হতে পারে বিশেষ করে শনিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিট ও রোববার বিকেল ৪টা ৩০ মিনিটের খেলাগুলোতে।

লিগ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ম্যাচের মাঝপথে খেলা আনুষ্ঠানিকভাবে থামানো হবে না। বরং স্বাভাবিক বিরতি- যেমন গোলকিক, ফ্রি-কিক বা থ্রো-ইনের সময় কাজে লাগিয়ে ক্লাব অধিনায়ক ও ম্যাচ অফিসিয়ালরা ইফতারের সুযোগ করে দেবেন। এ বিরতি কোনোভাবেই কৌশলগত টাইম-আউট বা দলীয় ড্রিঙ্কস ব্রেক হিসেবে ব্যবহার করা যাবে না।

ম্যাচ শুরুর আগে দুই দল ও ম্যাচ কর্মকর্তারা আলোচনা করে নেবেন বিরতির প্রয়োজন আছে কি না এবং আনুমানিক কখন সেই সুযোগ তৈরি করা হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগ চালু হয়। সে বছর এপ্রিল মাসে লিস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে মাঠেই ইফতার-বিরতির নজির তৈরি হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

রমজানে ইংলিশ ফুটবলে থাকছে ইফতারের বিরতি

আপডেট সময় ০২:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬