ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে টমাস টুখেলের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্বে থাকবেন এই জার্মান কোচ।

বৃহস্পতিবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আনুষ্ঠানিকভাবে টুখেলের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে। ৫২ বছর বয়সী এই কোচ শুরুতে আসন্ন ফুটবল বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার চুক্তিতে ছিলেন। নতুন সিদ্ধান্তে তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হলো।

চুক্তি বাড়ানোয় সন্তোষ প্রকাশ করে টুখেল বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমার মেয়াদ বাড়াতে পেরে আমি খুবই খুশি ও গর্বিত। এখানে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় আছি।’

পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ও চেলসির সাবেক এই কোচ ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের দায়িত্ব নেন। তিনি গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

আপডেট সময় ১১:০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬