ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের আগে চোটে পড়লেন মেসি, স্থগিত মায়ামির ম্যাচ

আকাশ স্পোর্টস ডেস্ক :

নতুন মৌসুম শুরুর আগেই ইন্টার মায়ামি শিবিরে দুশ্চিন্তার মেঘ। দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় প্রাক-মৌসুম প্রস্তুতিতে ধাক্কা খেয়েছে ক্লাবটি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেসির চোটের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

বিবৃতিতে জানানো হয়েছে, আর্জেন্টাইন মহাতারকার হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান লেগেছে। কবে নাগাদ তিনি অনুশীলন ও ম্যাচে ফিরতে পারবেন, তা নির্ভর করবে ইনজুরি কত দ্রুত সেরে ওঠে তার ওপর। আরও কিছু মেডিক্যাল পরীক্ষার পর চোটের মাত্রা সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

মেসির অনুপস্থিতির কারণেই স্থগিত করা হয়েছে মায়ামির প্রাক-মৌসুমের শেষ ম্যাচ। ১৩ ফেব্রুয়ারি পুয়ের্তো রিকোয় ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালোর বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি।

ম্যাচ পিছিয়ে যাওয়ায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মেসি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “পুয়ের্তো রিকোর সেই মানুষদের কাছে আমি দুঃখিত, যারা আমাদের অনুশীলন সেশন ও ম্যাচ দেখতে পরিকল্পনা করেছিলেন। ইকুয়েডরে আমাদের সর্বশেষ ম্যাচে আমার মাংসপেশিতে টান লাগে, তাই আগেভাগেই মাঠ ছাড়তে হয়। ক্লাব ও আয়োজকদের সঙ্গে আলোচনা করেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি ভবিষ্যতে আবার সেখানে খেলতে পারব।”

আগামী ২১ ফেব্রুয়ারি এমএলএসের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হওয়ার কথা ইন্টার মায়ামির। তবে ওই ম্যাচে মেসির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর থেকেই মায়ামির সাফল্যের কেন্দ্রবিন্দু মেসি। ২০২৪ সালে লিগস কাপ এনে ক্লাব ইতিহাসে প্রথম ট্রফির স্বাদ দেন তিনি। একই বছর সাপোর্টার্স শিল্ড জয়ের পর ২০২৫ সালে মায়ামিকে জেতান প্রথম এমএলএস কাপ। সর্বশেষ মৌসুমে দলের সেরা গোলদাতা হয়ে জিতেছেন গোল্ডেন বুট ও এমভিপি পুরস্কার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপের আগে চোটে পড়লেন মেসি, স্থগিত মায়ামির ম্যাচ

আপডেট সময় ০৪:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬