ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী জামায়াতের এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার অবৈধ মজুত : এক দিনে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

জমি দখল নিতে হামলা, নারীসহ আহত ৫

আকাশ জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে জবরদখল করে ঘর উত্তোলনের সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে বোয়ালিয়া এলাকায় আব্দুর রহিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য তিনজনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বোয়ালিয়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগমের কাছ থেকে ভুক্তভোগী আব্দুর রহিম ১০ শতাংশ জমি ৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করে স্টাম্পের মাধ্যমে ৩ লাখ টাকার বায়না চুক্তি করেন। কিছুদিন পর দলিল রেজিস্ট্রি করতে গিয়ে জানতে পারেন আনোয়ারার ছেলে রাজু ওই জমি গোপনে মোসলেউদ্দিন নামের অন্য এক ব্যক্তির কাছেও বিক্রি উদ্দ্যেশে বায়না চুক্তি করেছেন।

এ দিকে কমলনগর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের জন্য উভয় পক্ষ উপস্থিত হলে কর্তৃপক্ষ বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার নির্দেশ দেন। কিন্তু কোনো মীমাংসা ছাড়াই সোমবার ভোরে মোসলেউদ্দিন ও তার পিতা নূর ইসলাম দেশীয় অস্ত্রশস্ত্র ও ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে ওই জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন শুরু করেন। এতে ভুক্তভোগী আব্দুর রহিম ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে প্রতিপক্ষরা লোহার সাবল ও লাঠিসোটা নিয়ে আব্দুর রহিমের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়েন।

এ সময় লোহার সাবল দিয়ে আব্দুর রহিম ও তার চাচাতো ভাই নবীর হোসেনের মাথায় আঘাত করে তারা। এতে ওই দুজনের মাথা ফেটে দিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এছাড়াও তাদের এলোপাতাড়ি হামলায় কবির হোসেন, নাসির ও ফাতেমা বেগম নামের আরও তিনজন আহত হন।

আহত আব্দুর রহিম জানান, তার মাথায় ১০টি সেলাই লেগেছে এবং বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা ।

এ ঘটনায় অভিযুক্ত নূর ইসলাম, তার ছেলে রুবেল, রাজু, মন্নান ও আকবরসহ অন্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত মোসলেউদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জমি দখল নিতে হামলা, নারীসহ আহত ৫

আপডেট সময় ১১:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬