ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের নির্বাচনি জনসভায় জনস্রোত

আকাশ জাতীয় ডেস্ক :

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জনসভায় বক্তব্য দিচ্ছেন তিনি।

সফরসূচি অনুযায়ী শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি উপস্থিত হওয়ার কথা থাকলেও ভোর থেকেই নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন। সময় যতো বাড়ছে ততোই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। পুরো জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে হেলিকপ্টার নিয়ে নামেন তারেক রহমান। পরবর্তীতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় আসেন।

দলীয় প্রধানের আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে মাঠে হাজির হতে দেখা যাচ্ছে।

তারেক রহমানের এই সভায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ঠাকুগাঁওয়ের জনসভা শেষে দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের নির্বাচনি জনসভায় জনস্রোত

আপডেট সময় ১১:৪০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬