ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক :

সাবেক দুই সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো আর কারিম বেনজেমা সৌদি প্রো লিগে খেলছিলেন দুটি আলাদা দলে। তবে সবশেষ দলবদলে বেনজেমা দল বদলেছেন, সেটাই রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছে সৌদি প্রো লিগে। বেনজেমার দলবদলে ক্ষুব্ধ হয়ে আল নাসরের ম্যাচই বয়কট করেছেন রোনালদো।

আল নাসর গতকাল আল রিয়াদের বিপক্ষে খেলেছে। সাদিও মানের গোলে জিতেও গেছে। সেই ম্যাচে রোনালদো খেলেননি, ফুল ফিট থাকা সত্বেও।

কারণ হচ্ছে, রোনালদো বৈষম্যের অভিযোগ তুলেছেন লিগ কর্তৃপক্ষের ওপর। তিনি মনে করেন, আল হিলালকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। ২০২৩ সাল থেকে আল হিলাল খরচ করেছে ৬২৪ মিলিয়ন ইউরো। একই সময়ে আল নাসর খরচ করেছে ৪০৯ মিলিয়ন ইউরো।

এই ২১৫ মিলিয়ন ইউরোর ব্যবধান রোনালদোকে ক্ষুব্ধ করেছে। ক্লাব শক্তিশালী হচ্ছে না বলে তার ধৈর্য শেষ হয়ে গেছে। আল নাসরের বোর্ডের নিষ্ক্রিয়তাও ক্ষোভ বাড়িয়েছে। রোনালদো তাই ক্ষোভে ফেটে পড়েছেন ক্লাবের ওপর। গতকালকের ম্যাচটাও খেলেননি।

অন্যদিকে বেনজেমার পরিস্থিতি আরও তিক্ত। তিনি আল ইত্তিহাদের সঙ্গে অনুশীলন ও ম্যাচ বন্ধ করে দিয়েছিলেন। ক্লাবটির নতুন চুক্তির প্রস্তাব তাকে আহত করেছে। আগে ক্লাবটি থেকে তিনি প্রতি বছর ১৫ কোটি ডলার পেতেন, নতুন চুক্তি অনুসারে তাকে কার্যত ‘ফ্রি’তে খেলার কথা বলা হয়েছিল, জানায় ইএসপিএন। ফলে তিনি ক্লাব বদলানোর সিদ্ধান্ত নেন। আল হিলাল অবশেষে তাকে গত রাতে দলে টানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

আপডেট সময় ০৩:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬