ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম

আকাশ জাতীয় ডেস্ক : 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।’

রবিবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাটে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি লক্ষ্মীপুর-৪ আসনে দলের প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন।

রেজাউল করিম আরও বলেন, ‘যে ইনসাফ বা যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যেত সেই নীতিতেই তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।’

চরমোনাই পীর রেজাউল করিম বলেন, ‘জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ক্ষমতায় গেলে ইসলামী শরীয়াহ আইনে দেশ চালাবে না। প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের এক প্রার্থী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না। তাহলে তারা ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে দেশ পরিচালনা করবে?’

লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থীর খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ ও ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলামসহ অন্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম

আপডেট সময় ০৫:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬