ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করলো জার্মানি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জার্মানি। মার্কিন প্রেসিডেন্টের ওপর ক্ষোভ থাকলেও ফুটবল সৌন্দর্যের কথা ভেবে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

তবে ট্রাম্পকে একটি বার্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।এছাড়া খেলার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্কও।

স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে জারি করা এক বিবৃতিতে দেশটির ফুটবল ফেডারেশন বলেছে, খেলাধুলার ঐক্যবদ্ধ শক্তি এবং ফিফা বিশ্বকাপের বিশ্বব্যাপী প্রভাবে বিশ্বাস করি। আমাদের লক্ষ্য এই ইতিবাচক শক্তিকে শক্তিশালী করা,এটিকে প্রতিরোধ করা নয়।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ। কিন্তু আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে অস্বস্তিতে ফুটবল বিশ্ব। ভ্রমণ নিষেধাজ্ঞা, ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্কের হুমকি,এমনকি গ্রিনল্যান্ড ইস্যু। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলো কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে যুক্তরাষ্ট্রে খেলতে?

ডিসেম্বরে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেয়া ফিফা পিস প্রাইজ নিয়েও সমালোচনা তুঙ্গে। এরপরই বিশ্ব ফুটবলের ভেতরে শুরু হয় আলোচনা। প্রথমেই বিশ্বকাপ বয়কট করার কথা ভাবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

জার্মান ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওকে গটলিশ প্রকাশ্যেই বলেন, ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে বিশ্বকাপ বয়কটের বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করা উচিত। এতেই ইউরোপ জুড়ে আলোড়ন। রাজনীতি কি ঢুকে পড়ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে?

শুধু জার্মানি নয়, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্কও বিশ্বকাপ বয়কটের আলোচনায় ছিলো। নেদারল্যান্ডসে এক লাখের বেশি মানুষ বিশ্বকাপে অংশ না নেয়ার দাবিতে পিটিশনে সই করলেও, এবার ফুটবল ফেডারেশন জানিয়েছে আপাতত বিশ্বকাপে খেলার সিদ্ধান্তই বহাল থাকবেন তারা। ফ্রান্সও বলছে, এখনই বয়কটের দিকে যেতে চায় না তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করলো জার্মানি

আপডেট সময় ০৪:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬