ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাতক্ষীরায় ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজেই হারালেন প্রাণ, বাঁচলো না প্রতিবেশিও

আকাশ জাতীয় ডেস্ক : 

টমেটো ক্ষেতে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল। তাই সেখানে ইঁদুর মারতে ফাঁদ পেতেছিলেন কৃষক মনিরুল ইসলাম। কিন্তু সেই ফাঁদে প্রাণ গেল তার নিজেরই। তাকে বাঁচাতে গিয়ে মারা গেছেন এক প্রতিবেশীও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাতক্ষীরায়।

শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মনিরুল ইসলাম (৪৫) শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে ও নিহত আব্দুর রহিম (৩৫) শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মনিরুল ইসলামের নিজস্ব একটি টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে তিনি ক্ষেতের চারপাশে দেওয়া ঘেরার তারের সঙ্গে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেন। শনিবার সকালে মনিরুল ইসলাম নিজ ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত তার পা ঘেরার তারে আটকে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। এ সময় মনিরুল ইসলামের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে যান পাশের ক্ষেতের মালিক আব্দুর রহিম। উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সাতক্ষীরায় ইঁদুরের জন্য ফাঁদ পেতে নিজেই হারালেন প্রাণ, বাঁচলো না প্রতিবেশিও

আপডেট সময় ০৭:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬