ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে ‘নিরাপত্তা শঙ্কা’, ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক

আকাশ স্পোর্টস ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী কর্মকাণ্ডে বিশ্বজুড়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কটের পক্ষে জনমত ক্রমেই বাড়ছে।

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে ট্রাম্প পিছু না হটলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও নেদারল্যান্ডস। এবার নিরাপত্তা শঙ্কায় ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে নিষেধ করলেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার।

২০২৬ বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প সরকারের বিতর্কিত অভিবাসন ও ভিসানীতির কারণে সমর্থকদের জন্য যুক্তরাষ্ট্রকে নিরাপদ মনে করছেন না ব্লাটার।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রপর্বের ম্যাচগুলো বয়কটের প্রশ্নে তিনি সুইজারল্যান্ডের দুর্নীতিবিরোধী আইনজীবী মার্ক পিয়েথের মন্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি ফুটবলপ্রেমীদের যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন পিয়েথ।

দুর্নীতির অভিযোগে ২০১৫ সালে ফিফা সভাপতির পদ ছাড়েন ব্লাটার। গত বছর তিনি মুক্তি পেয়েছেন সব অভিযোগ থেকে।

ব্লাটারের সময় ফিফায় বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করেছেন পিয়েথ। তার মন্তব্যকে সমর্থন জানিয়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লাটার লিখেছেন, ‘আমি মনে করি, এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলে সঠিক কাজ করেছেন মার্ক পিয়েথ।’

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রের দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এর প্রেক্ষিতে পিয়েথ বলেছিলেন, ‘আমি ফুটবলপ্রেমীদের একটাই পরামর্শ দেব, যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন। টেলিভিশনে এর চেয়ে ভালোভাবে বিশ্বকাপ দেখতে পারবেন। যুক্তরাষ্ট্রে পৌঁছার পর সমর্থকদের মনে রাখতে হবে, কর্তৃপক্ষের সঙ্গে সঠিক আচরণ না করলে সঙ্গে সঙ্গে তাদের ফেরত পাঠানো হবে। যদি তাদের ভাগ্য ভালো হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রে ‘নিরাপত্তা শঙ্কা’, ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক

আপডেট সময় ০১:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬