ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৮ মাসের শিশুকে পুকুরে ফেলে প্রেমিকের হাত ধরে পালালেন মা

অাকাশ জাতীয় ডেস্ক:

আট মাসের কন্যা শিশুকে পুকুরে ফেলে রাতের অন্ধকারে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক ‘মা’। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকার একটি পুকুর থেকে সোমবার সকালে তাহা ইসলাম নামে ওই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিশুটি বানিয়াজুরি ইউনিয়নের শোলধরা গ্রামের সোহেল মিয়ার মেয়ে। এলাকাবাসী ধারণা, ‘শিশুটির মা তার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।’ শিশুটির লাশ সকালে উদ্ধার করা হলেও তার মা ও ওই এলাকার এক যুবককে এলাকায় পাওয়া যাচ্ছেনা।

ঘিওর থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন শেষে নিশ্চিত করে কিছু বলা যাবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

৮ মাসের শিশুকে পুকুরে ফেলে প্রেমিকের হাত ধরে পালালেন মা

আপডেট সময় ০১:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭