ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমি বলে যাব, কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা

আকাশ জাতীয় ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনারা দেখেছেন, শক্তিশালী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিভাবে কথা বলেছি। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই আমি বলে যাব। আমি শেখ হাসিনাকে চোখ রাঙায়ে চলে আসছি। আর কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার ভরসা আল্লাহ তায়ালা। আমার ভয় আল্লাহকে। জমিনে ফয়সালা হয়— এটা আমি বিশ্বাস করি না। তাই জমিনের কাউকে আমি ভয় করি না।

রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার। এমন তো না যে দলের প্রার্থী ছিল না; কিন্তু ভাড়া করতে হইল প্রার্থী! সেই প্রার্থীর মার্কা খেজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ।

তিনি বলেন, আমি যদি কই হাঁসই হইলো বাঘ, তাইলে কি হইব? হাঁস হইল হাঁস, বাঘ হইলো বাঘ। খেঁজুর গাছ হইলো মরুভূমির গাছ, আর ধান হইলো আমাদের প্রাণ।

চাঁদাবাজ, ব্যবসা দখলকারী ও বালু লুটকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রুমিন ফারহানা বলেন, নির্বাচনে এক দল যাবে, আরেক দল আসবে। তাই বলে দুই মাসে দুইশ কোটি টাকার মালিক হতে হবে, তা কিন্তু ঠিক না। মানুষ কিন্তু এমনিতে কিছু বলে না; কিন্তু মানুষ জেগে ওঠলে কী অবস্থা হয়, ৫ আগস্ট সেটা শেখ হাসিনা টের পাইছিল।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ার বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমি বলে যাব, কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা

আপডেট সময় ১১:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬