ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমলা, ডুপ্লেসিস এর শতকে দ.আফ্রিকার ৫০০

আকাশ স্পোর্টস ডেস্ক:
ব্লুমফন্টেইন টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার রান উৎসব চলছেই। বৃষ্টির পর দ্বিতীয় দিনের খেলা শুরু হলে শতক তুলে নিয়েছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হাশিম আমলা ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১১ ওভারে ৩ উইকেটে হারিয়ে ৫১৯ রান। অপরাজিত আছেন আমলা (১২৩) ও ডুপ্লেসিস (১১৮)। রানরেট ৪.৬৭।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি হানা দেয়। যে কারণে শনিবার ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। বাংলাদেশ সময় দুপুর সোয়া তিনটায় খেলা শুরু হয়।
শুক্রবার ম্যাচের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪২৮ রান তোলে দিন শেষ করে । এইডেন মার্করাম ১৪৩ ও ডিন এলগার ১১৩ রান করে আউট হন। হাশিম আমলা ৮৯ ও ফাফ ডু প্লেসিস ৬২ রান করে দিন শেষে অপরাজিত ছিলেন| প্রথম দিনে তিন উইকেটের দুটি শুভাশীষ রায় এবং অপর একটি নেন রুবেল হোসেন।
এর আগে দুই ম্যাচ সিরিজে পচেফস্ট্রুমে প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। ফলে সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
Tag :
আপলোডকারীর তথ্য

আমলা, ডুপ্লেসিস এর শতকে দ.আফ্রিকার ৫০০

আপডেট সময় ১২:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭