ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের গরিব খেটে খাওয়া মানুষদের কথা মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গরিব, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হন। তাদের যেন পুলিশি হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়গুলো মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে।

মঙ্গলবার (৬জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শুধু মিছিল-মিটিংয়ের জন্য সংগঠন নয়, মোটরযান চালকদের মতো পেশাজীবীদের সমাজে সম্মানের সঙ্গে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে হবে। তারা যেন নিরাপদে ও সম্মানজনকভাবে পেশা পরিচালনা করতে পারেন, সে জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় আইন ও সহায়তা দিতে হবে।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে পেশাভেদে কোনো শ্রেণিবিভাজন নেই। সেখানে ট্যাক্সিচালক বা উবারচালকের সামাজিক মর্যাদা অন্য পেশাজীবীদের মতোই। বাংলাদেশেও এমন একটি সমাজ গড়ে তুলতে হবে—যার অঙ্গীকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগে তুলে ধরেছেন।

রিজভী বলেন, বিশ্ববিদ্যালয় শেষ করেও যারা চাকরি পাচ্ছেন না, তারা যেন উবার বা ট্যাক্সির মতো স্বাধীন পেশায় যুক্ত হয়ে নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারেন। তবে এজন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আইন প্রণয়ন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশের গরিব খেটে খাওয়া মানুষদের কথা মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে: রিজভী

আপডেট সময় ০২:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬