ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শক্ত যুক্তি রয়েছে, আপিলে জয়ের ব্যাপারে আশাবাদী তাসনিম জারা

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

এ বিষয়ে তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব।

শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করে তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই শেষে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল ঘোষণার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন। আপিলের প্রক্রিয়া শুরু করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাতে দেওয়া ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে তিনি নির্বাচন করতে পারবেন কি না। তিনি ইতোমধ্যেই জানিয়েছেন যে আপিল করছেন। তার আইনজীবী জানিয়েছেন, আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে। অতীতের নজির আছে।

বাংলাদেশে পরিবর্তন নিয়ে আশাবাদী বলে উল্লেখ করে তাসনিম জারা বলেন, আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি।

ভিডিও বার্তায় ‘ক্রাউড ফান্ডিং’ (গণ-অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ) নিয়ে তাসনিম জারা বলেন, তিনি যখন ঘোষণা দিয়েছিলেন যে স্বতন্ত্র নির্বাচন করবেন, তখনই জানিয়েছিলেন, দল (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্তের কারণে যারা টাকা ফেরত চান, তারা যেন তাকে জানান। এখন পর্যন্ত ২০৫ জন জানিয়েছেন, যারা বিকাশে টাকা পাঠিয়েছেন। তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

তাসনিম জারা বলেন, আরও যারা টাকা ফেরত চান, তাদের জন্য তিনি ফর্মের লিংক তার এই পোস্টের ক্যাপশন ও কমেন্টে দিয়ে দিচ্ছেন। যারা যারা টাকা ফেরত চাইবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে। প্রত্যেকর টাকা ফেরত যাবে। এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য তিনি জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। এই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা।

তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনি জোটের ইস্যুতে দল থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শক্ত যুক্তি রয়েছে, আপিলে জয়ের ব্যাপারে আশাবাদী তাসনিম জারা

আপডেট সময় ০১:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬