ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের জন্য আবারও ত্রাণ পাঠাল মালয়েশিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য আবারও ২৯ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া। শনিবার চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে একটি কার্গো ফ্লাইটে করে এসব ত্রাণ পাঠানো হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পুষ্টিকর খাদ্য, সেনিটারি সামগ্রী, দড়ি এবং কম্বল।

মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সিলর ইব্রাহিম জুরি বিন মোহামেদ ইউনুস এসব ত্রাণসামগ্রী চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, মালয়েশিয়া থেকে আরও ২৯ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এসব ত্রাণ সামগ্রী কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। এর আগে গত মাসে দুই দফায় ১১৩ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠায় মালয়েশিয়া।

গত বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, গত ২৫ আগস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ লাখের বেশি রোহ্ঙ্গিা বাংলাদেশে প্রবেশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

রোহিঙ্গাদের জন্য আবারও ত্রাণ পাঠাল মালয়েশিয়া

আপডেট সময় ০৬:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭