ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি : আদিলুর

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দীর্ঘদিন ধরে যেসব কাজ পড়ে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি। সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান এই উপদেষ্টা।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশ সবার, এটি বহুমাতৃক দেশ। সব ধর্মের, সব ভাষা ও নৃগোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে। জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সব ধর্মের তরুণরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যে বাংলাদেশের তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি।

সবার সহযোগিতা কামনা করে আদিলুর বলেন, আপনারা আমাদের পাশে থাকবেন, যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা আছে, সেটুকু এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি : আদিলুর

আপডেট সময় ০৬:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫