ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন ঘোষণা চাই : হাসনাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন ঘোষণা চাই। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা চাই ১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন ঘোষণা হোক।

প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন ঘোষণার দাবিতে বৃহস্পতিবার বিকালে দেবিদ্বার উপজেলা সদরে জনসংযোগ ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্বীকৃতি দাবি করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। তাদের এখনো যথাযথ পুনর্বাসন হচ্ছে না, এখনো সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। সেখানে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪-এর ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। কোন পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ ও আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি পেয়েছে সেটির বর্ণনা থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তাদেরও স্বীকৃতি থাকতে হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অনেকে হয়তো ভাবছে ৭১-এর বিপরীতে ২৪-কে দাঁড় করানো একটা অপপ্রয়াস চলছে, বিষয়টি এমন নয়। বরং বিষয়টি হচ্ছে, ৭১-এর লড়াই ছিল পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে। ঠিক একইভাবে আমাদের ২৪-এর লড়াইটি ছিল অভ্যন্তরীণ ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে। দুইটিই হচ্ছে আমাদের লড়াই এবং সংগ্রামে যে দৃঢ়তার প্রত্যয়, সে দৃঢ়তার ইতিহাস।

তিনি বলেন, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জনগণের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘোষণাপত্রে থাকতে হবে। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাবো। জানতে চাই, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা কোন ধরনের বাংলাদেশ চান। আমরা এমন দেশ চাই যেখানে কোনো ধরনের ফ্যাসিবাদ, বৈষম্য, দুঃশাসন এবং অপশাসন থাকবে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক কাজী নাসির, উপজেলা সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মো. সাজেদুল রাসেদ রাফসান, শরিফুজ্জামান, ডা. আল আমিন, রকিবুল ইসলাম হৃদয় প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন ঘোষণা চাই : হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৮:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫