ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি : সিইসি

আকাশ জাতীয় ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। আমরা কোনো দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমরা নেমেছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। ভয়ের কোনো কারণ নেই।

তিনি বলেন, আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এবার সেটার উল্টো হবে। কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাব। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দেব।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, মৌলভীবাজার জেলা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নতুন ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি : সিইসি

আপডেট সময় ০৬:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫