ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বলেছিলাম ১ বছরের বেশি সংসদে টিকবা না, ৭ মাসের বেশি পারে নাই: রুমিন ফারহানা

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমি বলেছিলাম- ২০২৪ এর নির্বাচন করো হাসিনা, করতে পারো, কিন্তু এক বছরের বেশি সংসদে টিকবা না। আল্লাহর দরবারে কোটি-কোটি শুকরিয়া, সাত মাসের বেশি টিকতে পারে নাই।”

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা। এসময় তিনি আরও বলেন, “ওই গণভবন যেটা এক টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিলা, মনে করেছিলে গণভবন তোমার বাপের বাড়ির পৈত্রিক সম্পত্তি। সেই গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিছে আর আসতে পারে নাই।”

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “এখন আওয়ামী লীগ চোখে দেখা যায় না। দৃশ্যমান কোনো শত্রুও নেই। তবে অদৃশ্য শত্রু আছে। তাই মনে রাখবেন, বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। কোনওরকম অন্যায়ের সঙ্গে, কোনওরকম বাণিজ্যের সঙ্গে নিজেকে জড়াবেন না। যারা জনপ্রিয় হয়, যারা বিএনপির মতো দল হয়, সেই দলকে ভাঙা যায় না। কিন্তু তার পিছনে শত্রু থাকে। সুতরাং আমি আমার ভাই-বোনদের বলবো সাবধান।”

তিনি আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একত্রে থাকি, আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা আমরা তৈরি হতে দেব না।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বলেছিলাম ১ বছরের বেশি সংসদে টিকবা না, ৭ মাসের বেশি পারে নাই: রুমিন ফারহানা

আপডেট সময় ১২:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫