ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিএনপি হাসিনার মতো আয়নাঘর বানাবে না : জয়নুল আবদিন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি শেখ হাসিনার মতো দেশে আয়নাঘর তৈরি করবে না।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবসে আগ্রাসনবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে।

ভারতের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করেন, সেটি প্রমাণ করুন।

শেখ হাসিনার প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশে বসে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। দেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে যে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে হাসিনার প্রেতাত্মাদের সব পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদের পদচ্যুত করতে হবে।

এই বিএনপি নেতা বলেন, সরকারকে অনুরোধ জানাব, দেরি করবেন না। দেরি করলেই এমন অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছু লেগে আছে। অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আমার নেতা তারেক রহমান বলেছেন, আন্দোলনরত সব দল নির্বাচনে অংশগ্রহণ করব। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন ১৯৯১ সালের সততার মতো আলোচিত হবে।

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বিএনপি হাসিনার মতো আয়নাঘর বানাবে না : জয়নুল আবদিন

আপডেট সময় ০৪:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫