ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার বিদেশ যাত্রা, নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক :

উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন তিনি।

খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি।

সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। তিনি রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়েল কাতার আমারি ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।

তিনি আরও বলেন, এ উপলক্ষ্যে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।

এ বিষয়ে সব নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করেন রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদা জিয়ার বিদেশ যাত্রা, নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি

আপডেট সময় ১২:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫