ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসি-নেইমারদের সাবেক ক্লাবের হ্যাটট্রিক শিরোপা জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

নির্ধারিত ৯০ মিনিটে একের পর এক আক্রমণ করেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। কিন্তু গোল তাদের জন্য সোনার হরিণ হয়েই থেকেছে। ম্যাচের ফলের জন্য যখন টাইব্রেকারকেই একমাত্র নিয়তি মনে হচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ে জাল খুঁজে পান পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

তার একমাত্র গোলে শেষ পর্যন্ত মোনাকোকে ১-০ ব্যবধানে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা জিতে নিয়েছে পিএসজি। এ নিয়ে টানা তৃতীয়বার এই শিরোপা ঘরে তুলেছে ফরাসি চ্যাম্পিয়নরা। আর গত ১২ বছরের মধ্যে ১১ বারই ট্রফিটি এসেছে পিএসজির ঘরে।

ম্যাচে নির্ধারিত সময়ে থাকার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডেডলক ভাঙেন দেম্বেলে। ফাবিয়ান রুইজের দারুণ পাস ছয় গজ বক্সে পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ২৭ শট নেওয়া পিএসজি ৯ বার লক্ষ্যে রাখে বল। কিন্তু এরপরও গোলের দেখা না পাওয়া দলতি শেষ বাঁশি পর্যন্ত চেষ্টা করে গেছে। শেষ মুহূর্তে যার প্রতিদানও পেয়েছে তারা।

পিএসজির এমন লড়াকু সত্ত্বার প্রশংসা করেছেন দলটির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। ম্যাচের পর পিএসজি টিভিকে তিনি বলেন, ‘আমরা কিছু সময় ম্যাচে আধিপত্য দেখিয়েছি আবার কিছু সময় রক্ষণভাগে ভুগেছি। তবে একটা দল যারা কখনো হাল ছাড়ে না, দৌড় বন্ধ করে না, আক্রমণে ঢিলেমি করে না এবং রক্ষণে ছাড় দেয় না–তাদের ওই গোলটা (দেম্বেলের গোল) প্রাপ্য ছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

মেসি-নেইমারদের সাবেক ক্লাবের হ্যাটট্রিক শিরোপা জয়

আপডেট সময় ০৬:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫