ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

এই বছরের মধ্যে ইলেক্ট্রনিক পাসপোর্ট করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পাসপোর্টে বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনতে হবে। পাসপোর্ট পেতে এখনও মানুষকে অনেক অপেক্ষা করতে হয়। এটার সমাধান করতে হবে। এজন্য এই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই আমরা ইলেক্ট্রনিক পাসপোর্ট করে ফেলব।’

সোমবার পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্টজনিত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা পাসপোর্ট সম্পর্কে জানেন। এটি নিয়ে অনেকে অনেক কথা লিখে। যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এদের যেন সেবার মান আরও বাড়ে। এটাই তাদের (পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা) কাছে বলা হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানে আগে যেই দুর্নীতি হতো, নতুন মহাপরিচালক (ডিজি) আসার পর অনেকটা কমেছে। এটাকে আরও কমিয়ে আনতে হবে। এখনও পাসপোর্ট পেতে অনেক লোকজনকে সমস্যায় পরতে হচ্ছে। এটাকে কীভাবে আরও কমিয়ে আনা যায়, এই বিষয়ে আলোচনা হয়েছে। ডিজিকে বলা হয়েছে এটা কমিয়ে আনার জন্য। দুর্নীতি জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি।’

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে লোকজনের পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যায়। সব সমস্যা কমানোর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা সব ইলেক্ট্রনিক পাসপোর্ট করে ফেলব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবার সত্যজিৎ রায়ের গল্পে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী

এই বছরের মধ্যে ইলেক্ট্রনিক পাসপোর্ট করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫