ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি :তৌহিদ হোসেন

আকাশ জাতীয় ডেস্ক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখনো পর্যন্ত ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার বিকালে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশে হত্যা, গণহত্যা, গুমসহ নানা অভিযোগে হাসিনার বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়েছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর বিচার প্রক্রিয়ার স্বার্থে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক নোট পাঠায় ঢাকা। নোট পাওয়ার কথা জানালেও এখনো পর্যন্ত এর কোনো জবাব দেয়নি ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি :তৌহিদ হোসেন

আপডেট সময় ০৬:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫