ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এদেশে ক্ষমতাসীনরা মিথ্যা কথা বলে, ক্ষমতার বাইরে যারা তারাও বলে’:মান্না

আকাশ জাতীয় ডেস্ক :

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এদেশে ক্ষমতাসীনরা যে রকম মিথ্যা কথা বলে, তেমনিভাবে ক্ষমতার বাইরে যারা আছেন, তারাও একইভাবে মিথ্যা কথা বলে।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আলোচনা সভা করে বিটিপি।

মাহমুদুর রহমান মান্না বলেন, এমনিতেই আমাদের দেশ খুব বিভাজিত। কারণে অকারণে ভেজাল লেগে থাকে। একটা দেশ হয়েছে। এই দেশটা কীভাবে হলো, কারা করল, কারা নেতৃত্ব দিল, মূল নেতা কে, এদেশের স্বাধীনতার ঘোষণা কে দিল- এসব বিতর্কের উত্তর মিলছে না।

তিনি বলেন, সত্য খুঁজে পাওয়া মুশকিল। আর সত্য খুঁজতে গবেষণা করলেও সত্যের কাছে যাওয়া যায় না।

মান্না বলেন, মাজারে হামলা করা মানে গুণ্ডামি করা। আর গুণ্ডারা তো ভালো মানুষ হতে পারে না। কিন্তু হামলা কারা করেছে, সেটা আমি জানি না। কিন্তু মাজারগুলোতে যারা হামলা করেছে, এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ হয়েছে। যারা করেছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।

বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) সভাপতি পীর বাশার খান্দানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এদেশে ক্ষমতাসীনরা মিথ্যা কথা বলে, ক্ষমতার বাইরে যারা তারাও বলে’:মান্না

আপডেট সময় ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫