ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রী বিপন্ন মানবতার বাতিঘরে পরিণত হয়েছেন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় যে সাহসের পরিচয় দিয়েছেন, তাই তিনি দুনিয়ায় বিপন্ন মানবতার বাতিঘরে পরিণত হয়েছেন। তাই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জাতিসংঘ সফর শেষে দেশে ফেরার পর আজ শনিবার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, মানবতার বাতিঘর শেখ হাসিনা। তার জন্যই এতোগুলো মানুষ আশ্রয় পেলো, নতুন জীবন পেলো। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জাতিসংঘেও পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। দেশে ফিরে এসেছেন, আপনাকে অভিনন্দন।

শেখ হাসিনার কমিটমেন্টের উদাহরণ দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের পদ্মা সেতু তার সাহসী নেতৃত্বের সোনালী ফসল। সেই পদ্মা সেতুর দৃশ্যমান হওয়ার দিন আমরা তাকে মিস করছিলাম। তিনি সেদিন ছিলেন না।

আমরা তাকে বার বার বলেছিলাম উদ্বোধনের সময় পিছিয়ে দেই। উদ্বোধনের সময় আপনি থাকবেন না তা কেউ মেনে নিতে পারছে না। আপনি দেশে এসে উদ্বোধন করেন। কিন্তু তিনি আমাকে বললেন, আমার জন্য যেন পদ্মা সেতুর কাজ এক মিনিটও বিলম্ব না হয়।

শেখ হাসিনা আমাদের প্রেরণা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘ইউ হ্যাভ মেইড আজ লুক ব্রাইটার, ইউ হ্যাভ মেইড আজ ফিল ফিল প্রাউড। ইউ হ্যাভ মেইড আজ স্ট্যান্ড ওভার।’ তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ‘বিপন্ন মানবতা বাতিঘর’, ‘মাদার অব হিউম্যানিটি’, দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আপনাকে অভিনন্দন।’

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে আজ শনিবার দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধানমন্ত্রী বিপন্ন মানবতার বাতিঘরে পরিণত হয়েছেন: কাদের

আপডেট সময় ০৫:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭