ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মেয়াদ বাড়ল সংবিধান সংস্কার কমিশনের

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ার পর এবার সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মেয়াদে আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট প্রদানের মেয়াদ বেড়েছে। ২ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজকে প্রধান করে একটি সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়। যেখানে সদস্য সংখ্যা ৯ জন। এই কমিশন গঠনের সময় সংবিধান সংস্কারে একটি খসড়া ডিসেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার কথা ছিল।

তবে সেটি এখন হচ্ছে না। যে কারণে নতুন করে মেয়াদ বাড়াতে হয়েছে এই সংস্কার কমিশনকে।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- এস.আর.ও নং ৬-আইন/২০২৫। সরকার ৬ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩৩৪-আইন/২০২৪ দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশন-এর মেয়াদ আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করিল।

উল্লেখ্য, অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে এই কমিটির বাকি সদস্যরা হলেন-অধ্যাপক সুমাইয়া খায়ের, বার-এট-ল ইমরান সিদ্দিকী, অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট ড. শরীফ ভুঁইয়া, বার-এট-ল এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মোঃ মুস্তাইন বিল্লাহ ও শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়াদ বাড়ল সংবিধান সংস্কার কমিশনের

আপডেট সময় ১২:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫