ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়: রোনাল্ডো

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত ২৮ অক্টোবর ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে ব্যালন ডি’অর পুরস্কার জেতেন রুদ্রি। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সেই সমালোচনায় এবার নতুন করে হাওয়া দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার মতে, ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়াটা অন্যায় হয়েছে।

গতকাল দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে এ কথা বলেন পর্তুগিজ সুপারস্টার। আল নাসরের এই তারকার মতে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির চেয়েও পুরস্কারটি প্রাপ্য ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের।

রোনাল্ডো বলেন, ‘আমার মতে, সে-ই (ভিনিসিয়ুস) ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’

সদ্য শেষ হওয়া ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকায় জায়গা হয়নি রোনাল্ডোর। যা নিয়ে ব্যালন ডি’অর–এর আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’–এর সমালোচনাও করেন ৩৯ বছর বয়সী এই তারকা।

সিআর সেভেনের মতে, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে।’ এরপর গ্লোব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসাও করেন, ‘এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায়: রোনাল্ডো

আপডেট সময় ০১:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪