ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের বাজে আচরণের জবাব দেবেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ‘সন্ত্রাসে সমর্থন’ ও সাইবার তৎপরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন কিছু প্রতিক্রিয়া শিগগিরই ঘোষণা দিয়ে জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হুকাবি স্যান্ডার্স সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট শুধু একটি মাত্র বিষয়ে নজর দিচ্ছেন না। তিনি ইরানের সব বাজে আচরণের বিষয়টি খতিয়ে দেখছেন।’

‘শুধু পরমাণু চুক্তি নিয়ে বাজে আচরণ নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি, সন্ত্রাসে রাষ্ট্রীয় সমর্থনে এক নম্বর হওয়া, সাইবার হামলা ও অবৈধ পরমাণু কর্মসূচির (বিষয়ে নজর দেবেন প্রেসিডেন্ট)’, যোগ করেন সারাহ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরো বলেন, ট্রাম্প ‘বিশদ একটি কৌশলের দিকে নজর দিচ্ছেন, যাতে সবগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকবে, নির্দিষ্ট কোনোটি নয়’।

ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গত বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে দেশটির সঙ্গে বিশ্ব শক্তিগুলোর করা পরমাণু চুক্তি থেকে সরে আসার বিষয়ে নিজের অবস্থানের কথা জানাতে পারেন ট্রাম্প। এতে করে চুক্তিটি অকার্যকর হয়ে পড়তে পারে।

আরেক কর্মকর্তা জানান, ১২ অক্টোবর ইরানের বিষয়ে বক্তব্যে দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের বাজে আচরণের জবাব দেবেন ট্রাম্প

আপডেট সময় ০১:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭