ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আজীবন বার্সাতেই থাকবেন ইনিয়েস্তা

আকাশ স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে আজীবন চুক্তি করলেন ইনিয়েস্তা। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বার্সার সঙ্গে আজীবন চুক্তি নিয়ে দারুণ রোমাঞ্চিত ইনিয়েস্তা। তিনি বলেন, ‘বার্সা আমার বাড়ি। এই একটা জায়গায় আমি সবসময় সুখ খুঁজে পাই। চুক্তির বিষয়ে ক্লাবের ভেতর আমি যে আন্তরিকতা খুঁজে পেয়েছি সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
শৈশব থেকেই ন্যু ক্যাম্পে আছেন ইনিযেস্তা। মাত্র ১২ বছর বয়সে বার্সার যুব একাডেমি লা ম্যাসিয়ায় পা দিয়েছিলেন। একে একে দুই দশক সময় এখানে পার করে ফেলেছেন। মেসির সঙ্গে যৌথভাবে জিতেছেন ৩০টি শিরোপা। অতীতের সেসব সুখকর স্মৃতির কথা স্মরণ করে ইনিয়েস্তা বলেন, ‘এখানে মাত্র ১২ বছর বয়সে পা দিয়েছিলাম। এখন আমার ৩৩ বছর চলছে। সারাজীবন যা হয়েছে তা আমাকে তৃপ্তি দিচ্ছে। এই দিনটা আমার কাছে বিশেষ একটি দিন।’
২০০২ সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর ৬৩৯টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। জাভি হার্নান্দেজের পরই কাতালান দলটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার তিনি। দলের আরেক সতীর্থ জাভির বিদায়ের পর তার কাঁধেই পড়েছে বার্সার অধিনায়কত্বের দায়িত্ব।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

আজীবন বার্সাতেই থাকবেন ইনিয়েস্তা

আপডেট সময় ০১:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭