ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনাকে পুনর্বহালের ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : জয়নুল আবদিন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনাকে পুনর্বহালের ষড়যন্ত্র বিএনপি মেনে নিবে না। শেখ হাসিনা ও তার পরিবারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই, সচিবালয়ে যারা আগুন দিয়েছে তাদের কেন গ্রেফতার করা হলো না। এখনো শেখ হাসিনার দোসররা কীভাবে সচিবালয়ে কাজ করে?

তিনি বলেন, ক্ষমতা দখলের জন্য রাজনীতি বিএনপি করে না। স্পষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। রোজায় সিন্ডিকেট করে যেন নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ বলেন, শেখ হাসিনার প্রেতাত্মাদের এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ৫৩ বছরের ইতিহাসে সচিবালয়ে কখনো আগুন দেয়া হয়নি। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে তুলে দিতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে মোদি সরকার বন্ধুত্ব চায় না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেখ হাসিনাকে পুনর্বহালের ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : জয়নুল আবদিন

আপডেট সময় ১২:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪