ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ব্যথা কমছে না ইমরুলের

আকাশ স্পোর্টস ডেস্ক:

আশা ছিল চা বিরতির পরই ফিল্ডিংয়ে নামতে পারবেন ইমরুল কায়েস। কিন্তু ব্যথা না কমায় এখনো মানগাউং ওভালের ড্রেসিংরুমে তিনি। চলছে বরফ চিকিৎসা। আজ আর ফিল্ডিংয়ে নামা হবে না ইমরুলের।

মোস্তাফিজুর রহমানের বল মার্করামের ব্যাট ছুঁয়ে গিয়েছিল স্লিপের দিকে। ফিল্ডার ইমরুল ডাইভের মতো দিলেন। কিন্তু বল তাঁর একটু সামনে পড়ে আঘাত করল হাঁটুতে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন ইমরুল। মেডিকেল কিট ব্যাগ নিয়ে মাঠে দৌড়ে আসেন বাংলাদেশ দলের ফিজিও।

বাংলাদেশ শিবিরে তখন চরম দুশ্চিন্তা। তামিম ইকবালের পর তবে কি ইমরুলও! ফিজিওর কাঁধে ভর দিয়ে তাঁর মাঠ ছাড়ার দৃশ্য চিন্তাটা আরও বাড়িয়ে দিচ্ছিল। দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, হয়তো চা বিরতির পর ফিল্ডিংয়ে নামতে পারেন তিনি। কিন্তু ব্যথা না কমায় সেটা সম্ভব হয়নি। আজ তাই আর ফিল্ডিংয়ে দেখা যাবে না বাংলাদেশ ওপেনারকে।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে এ রকম পরিস্থিতিতে পড়েই পরে পাঁচ নম্বরে ব্যাট করতে হয়েছিল তামিম ইকবালকে। শেষে তো চোট তাঁকে ছিটকে দিল টেস্ট সিরিজ থেকেই। ইমরুলের ব্যাপারে এখনই সে রকম কিছু বলা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

ব্যথা কমছে না ইমরুলের

আপডেট সময় ১২:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭