ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

গোলউৎসবের ম্যাচে লিভারপুলের হাসি

আকাশ স্পোর্টস ডেস্ক :

হটস্পার স্টেডিয়ামে রীতিমতো গোল উৎসব করেছে টটেনহ্যাম ও লিভারপুল। তবে সেই উৎসবের শেষটায় হেসেছে লিভারপুলই। ৯ গোলের রোমাঞ্চকর এক ম্যাচে ৬-৩ গোলের জয় পেয়েছে অলরেডরা। আর তাতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আর্নে স্লটের দল।

ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করা লিভারপুল বিরতির পর জালে বল পাঠাল আরও তিনবার। শেষ দিকে টটেনহ্যাম হটস্পার অল্প সময়ের ব্যবধানে দুটি গোল করলেও, তা ম্যাচের ফলে কোনো পরিবর্তন আনে না।

প্রিমিয়ার লিগে এই দুই দলের মধ্যে লড়াইয়ে এত বড় স্কোরলাইন আগে দেখা যায়নি। আগের সবচেয়ে বেশি গোলের ম্যাচটি ছিল ১৯৯৩ সালের মে মাসে, সেই ম্যাচে ৬-২ গোলে জিতেছিল লিভারপুল।

নিউক্যাসল ইউনাইটেড ও ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট হারানোর পর দাপুটে ফুটবলে জয়ে ফিরল লিভারপুল। দারুণ এই জয়ে শীর্ষস্থান মজবুত হলো দলটির। ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯।

আর লিগে খুব খারাপ সময়ের মধ্যে পথচলা টটেনহ্যাম পেল অষ্টম হারের স্বাদ। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে তারা।

এদিনই আগের ম্যাচে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে আর্সেনালের পয়েন্ট ৩৩।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

গোলউৎসবের ম্যাচে লিভারপুলের হাসি

আপডেট সময় ১০:৫৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪