ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক :

সিলেট-তামাবিল মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে দায়িত্বরত এএসআই মুহিবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে আনার পর আরও একজন মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক দামড়িব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত ও নিহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জাফলং থেকে সিলেটে আসার পথে জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেটকার। গাড়িটিতে পাঁচজন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। আহত ও নিহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

আপডেট সময় ০২:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪